পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।
