ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অন্য ৯ জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল করে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তথ্য পেয়ে সন্ধ্যার পর থেকে পুলিশের একাধিক দল মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।

তিনি আরও বলেন, রাতে সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে আটক ব্যক্তিরাসহ আরও কয়েকজন জড়ো হচ্ছিলেন।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে অধিকাংশ দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়। তারা আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে সেখানে জড়ো হয়েছিলেন বলেও জানান ওসি।

 

 

এনএএন টিভি