নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি দেওয়ান আরজু সহ রোমান মিয়া নামে এক মাদক কারবারিকে কে গ্ৰেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।
আটক কৃত আসামি দেওয়ান আরজু(৫৫) সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আমবাগ এলাকার মৃত বিল্লাল দেওয়ান এর ছেলে, এবং একই ইউনিয়নের পেচাইন এলাকার মোঃ মুজু মিয়ার ছেলে রোমান (২২)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামপুর ইউনিয়নের আমবাগ এলাকার দেওয়ান আরজু কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, শীর্ষ মাদক কারবারি মোঃ আরজু তার এলাকায় গণহারে মাদক বিক্রি করছে । তরই পরিপ্রেক্ষিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীম উদ্দিনের নেতৃত্বে,এস আই মোঃ সেলিম মিয়া,এ এস আই মোঃ স্বপন ও এ এস আই মোঃ নাসির উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স তাকে ৩২ পিছ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে আটক করা হয়।আরেক আসামি রোমানকে সন্দেহ হলে, পুলিশে জিজ্ঞাসা বাদে সে মাদক ব্যবসার কথা স্বীকার করলে তাকে আটক করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীম উদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযানে দুই জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে আরজু এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। আটক কৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
