ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

এনএএন টিভি