জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জনের মাধ্যমে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সুনাম আরও একধাপ বাড়িয়ে দিলেন দুই মেধাবী শিক্ষার্থী সুস্মিতা দে এবং আফরোজা আরাফিন টুম্পা। অ্যাকাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এই গৌরবময় সম্মানে ভূষিত করা হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদেল খালেক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সুস্মিতা দে (SUSHMITA DEY): সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান (Accounting) বিভাগ থেকে বি.বি.এ (B.B.A) কোর্সে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (Session: 2017-18) এই শিক্ষার্থী ২০২১ সালের পরীক্ষায় ৩.৮০ সিজিপিএ (CGPA: 3.80) অর্জন করে এই কৃতিত্ব লাভ করেন।
আফরোজা আরাফিন টুম্পা (AFROJA ARAFIN TUMPA): একই কলেজের সমাজকর্ম (Social Work) বিভাগ থেকে এম.এস.এস (M.S.S) কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষের (Session: 2020-21) শিক্ষার্থী টুম্পা ২০২১ সালের পরীক্ষায় ৩.৭৫ সিজিপিএ (CGPA: 3.75) অর্জন করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।
জাতীয় পর্যায়ে সরকারি তোলারাম কলেজের দুই নারী শিক্ষার্থীর এই কৃতিত্বে আনন্দিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল। স্থানীয় সুধীজন বলছেন, জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তোলারাম কলেজের এ সাফল্য নারায়ণগঞ্জের শিক্ষাঙ্গনের সুনাম ও মান আরও বাড়িয়ে দিল।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
