নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসংক্রান্ত পৃথক ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি দুইজন এবং মাদকসেবনের অভিযোগে ১৯ জন রয়েছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকার ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসংক্রান্ত মামলায় আল আমিন (২৮) ও মো. আশরাফুল ইসলাম (৩৮) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card