বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের এক বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির প্রতিনিধি ও দৈনিক সকল সংবাদ সম্পাদক ড. আরিজ মিথুন। সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির প্রতিনিধি শাহরিয়ার তারেক।

রোববার অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি জাকির আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক এস এ সৌরভ, দপ্তর ও প্রচার সম্পাদক ড. আলমগীর চৌধুরী আকাশ এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আরও আটজন সংবাদকর্মী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার ও পিবিএন টিভির সম্পাদক ওয়াহিদ সোহান। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে কাজ করে আসছে।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি ড. আরিজ মিথুন বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রাসঙ্গিক বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করবে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া।

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card