মুন্সীগঞ্জের ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আলামিন শিকদার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​০৪ নভেম্বর ২০২৬ খ্রি. বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায়, বুধবার রাত ৮:৩০ এর দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানার নৈদিঘীরপাথর নামক স্থানের শাহজাহান ভান্ডারি মাজারের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় ১০০ (একশত) পিস ইয়াবাসহ মো. আলামিন শিকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আলামিন শিকদার মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈদিঘীরপাথর এলাকার মৃত ইদ্রিস শিকদারের ছেলে।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card