বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম খান মিল্টনকে ছাত্রদলের শুভেচ্ছা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব, ইলিয়াস হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card