রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার নতুন সভাপতি হলেন নজরুল ইসলাম, অভিনন্দন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মো: নজরুল ইসলাম।
এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে গঠিত এই নতুন কমিটিতে তাঁকে সভাপতি নির্বাচিত করায় স্থানীয় সচেতন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম তাঁর গতিশীল নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অত্র মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Share this news as a Photo Card