রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভোর ৬টা ২৫ মিনিটে  ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা করে গাড়িবহরটি। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটি ইউরেনিয়ামের সপ্তম চালান।

Share this news as a Photo Card