আসন্ন মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি মণিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
এক বিবৃতিতে আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। শ্যামকুড় ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতা আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করেছেন।
