বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বেনাপোল হয়ে দেশে ফেরার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন, সে জন্য বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাত জেগে বেনাপোল সীমান্তের ১৮ কিলোমিটার এলাকা পাহারা দিতে হবে।

বেনাপোলের গাতিপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত শেখ হাসিনা প্রতিরোধ সংগ্রাম কমিটির জনসভায় তিনি এ কথা বলেন। শার্শা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে এই জনসভার আয়োজন করে।

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card