নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিত্ব ও সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা গোলজার হোসেন প্রধান এর বিরুদ্ধে গত ২৪শে সেপ্টেম্বর ‘সোনারগাওয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার, শিরোনামে গোলজার হোসেন কে জড়িয়ে কয়েকটি গনমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, তিনি এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন,আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই, আমি মূলত একজন ব্যবসায়ী।আমাকে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব ।
তিনি আরও বলেন,কোন একটি কুচক্রী মহল আমার নামে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন গুজব ছড়িয়ে আমার সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে।ঐ ডাকাত দলের সদস্যদের সাথে আমার কোন সম্পর্ক নেই।আমি এর প্রতিবাদ জানাই।
এনএএন টিভি / খন্দকার সোহাগ
