চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্ত্রী তালাক দেওয়ায় নিজেকে শুদ্ধ করতে স্বামী সবুজ মিয়া দেড়মন দুধ দিয়ে গোসল করলেন। ৮ বছরের প্রেম আর ৬ বছর সংসারজীবনের পরও বিচ্ছেদের এই ঘটনা ঘটেছে।
তালাকের কাগজ হাতে পাওয়ার পর মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করলেন স্বামী সবুজ মিয়া।

সবুজ মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের মো: মিন্টু মিয়ার ছেলে। প্রেম করে চুয়াডাঙ্গা শহরের কানা পুকুর পাড়ায় জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ে করেছিলেন তিনি।
দীর্ঘ ৮ বছর প্রেম করার পর মা-বাবাকে না জানিয়ে ২০১৮ সালের মো: সবুজ মিয়া বিয়ে করেন পছন্দের ওই পাত্রীকে।
সবুজ মিয়া বলেন বিয়ের শুরুতে বেশ সুখে-শান্তিতে থাকলেও বিয়ের দের- দুবছরের মাথায় সবুজের বাবা ও মায়ের কাছ থেকে আলাদা হতে হবে বলে জানায় তার স্ত্রী। সংসারজীবনের ৫ বছরের মাথায় আলাদা হওয়া নিয়ে শুরু হয় সংসারে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও অশান্তি। পরিশেষে গত ২৯ সেপ্টেম্বর স্ত্রীর দেয়া তালাকনামা হাতে পাই আমি। এরপর আমি (সবুজ) নিজের অতীত ভুল ছিলো মনে করে দেড় মন দুধ দিয়ে গোসল করে শুদ্ধতা অর্জন করেছি ।
সবুজ মিয়া আরো বলেন, স্ত্রীর অশান্তির কারণে আমি তাকে নিয়ে ঢাকা চলে যাই। ঢাকাতে বেশ কয় বছর ভালোই ছিলাম। তারপর আবার গ্রামের বাসায় ফিরে আসি আমরা। গ্রামে আসার পর থেকে আবার শুরু হয় অশান্তি। আমাকে মানসিকভাবে অশান্তি দিতে শুরু করে আমার স্ত্রী। কিন্তু আমি আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক সহ্য করে তাকে মানিয়ে নেয়ার চেষ্টা করি। তার সব চাওয়া-পাওয়া আমি পূরণ করেছি সবসময়। কিন্তু আমার স্ত্রী সবসময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখতো। পরে এক পর্যায়ে রোববার (২৯ সেপ্টেম্বর) আমাদের ডিভোর্স হয়েছে। এ কারণে আমি আজ মঙ্গলবার ১লা অক্টোবর দুপুরে দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলাম। আজ আমি খুব খুশি এবং পাপমুক্ত হলাম। কারণ, দীর্ঘ দেড় বছর আমার নামে মিথ্যা মামলা দেয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমাকে-সহ আমার পরিবারকে।
তবে বিচ্ছেদের পর তার এই দুধ দিয়ে গোসল করার খবর শুনে গ্রামের শত শত নারী-পুরুষ সেখানে দেখতে ভিড় জমায়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সবুজ মিয়া প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের পর থেকে এ পর্যন্ত কোনোভাবেই তার মা-বাবার সঙ্গে একসঙ্গে সংসার করতে তার স্ত্রীকে রাজি করাত পারেনি। দীর্ঘদিন ধরে সে মানুষিক অশান্তির পর আবার প্রায় দেড় বছর মামলা চালাতে হয়েছে। তবে অবশেষে মুক্তি পেয়েছে সে। রোববার তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এ জন্য আজ সে দুধ দিয়ে গোসল করছে বলে আমরা দেখতে আসলাম।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “স্ত্রী তালাক দেয়ায় দেড়মণ দুধ দিয়ে গোসল কোরলেন স্বামী”
Comments are closed.