চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোট খাগড়াছড়ি আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শাফলা চত্বরে সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছির হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষের জন্ম এখানেই। আমরা আছি এবং এই দেশেই মৃত্যুবরণ করব। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সনাতনীরা ।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই গত ৩১ অক্টোবর চট্টগ্রাম ইসকনের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি