পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান

পেশাদারিত্ব, সাহসিকতা এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তাঁর গলায় এ পদক পরিয়ে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা, সততা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ ভূমিকা রাখার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। এই গৌরবময় অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার পদক প্রাপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে গভীর উচ্ছ্বাস ও অভিনন্দন প্রকাশ করা হয়েছে। জেলা পুলিশের দায়িত্বশীলরা জানান, পুলিশ সুপারের এই সাফল্য ও স্বীকৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card