নারায়নগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে ফুলের শুভেচ্ছা জানান ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জিসান আহমেদ বিপু ও এন এ এন টিভির চীফ রিপোর্টার আহমেদ শরীফ পারভেজ।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত শেষে জিসান আহমেদ জানান,আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে নারায়ণগঞ্জের সার্বিক সমস্যার বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এর থেকে পরিত্রাণের পরার্মশ দিয়েছি। সেই সাথে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের বিভিন্ন জায়গায় এবং প্রতিষ্ঠানে প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তাদের প্রভাবে পুর্নবাসন করা হয়েছে এ বিষয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রস্তাব করেছি।

One Reply to “জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জিসান আহমেদ বিপু ও এন এ এন টিভির চীফ রিপোর্টার আহমেদ শরীফ”
Comments are closed.