পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজায় চলমান নৃশংস ইসলায়েলী গণহত্যা বর্বরোচিত হামলা ও মানবতার চরম সীমা অতিক্রম করায়, বিশ্বমানবতা’র বিরুদ্ধে কোনও পদক্ষেপ না গ্রহণ করার প্রতিবাদে খুলনার পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা জিরোপয়েন্ট শেষ হয়। পর একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, শিবিরের তামিম হায়দার, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরিন, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল্লাহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল্লাহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব।
এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এনএএন টিভি/ তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card