নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার বল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাচঁপুরের বেহাকৈর এলাকায় এ ঘটনায় ঘটে। তারা ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ ও হানিফার ছেলে হাবিবুর।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় তাদের বাড়ির পাশে একটি খালি জায়গায় তারা দুইজন ফুটবল খেলছিল। এ সময় জায়গার পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি তুলতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে হাবিবুর সাঁতার না জানায় দুইজনই পানিতে ডুবে যায়। পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে তার চিৎকারে স্থানীয় এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card