বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা বাতিল করে এনটিএ’র কার্যপরিধি নিয়ে সভা আজ

শুধু একটি পরীক্ষার মাধ্যমে দেশের সব ক’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সেই লক্ষ্যেই গঠন করা হচ্ছে ন্যাশনাল টেস্টিং অথরিটি বা এনটিএ। আর এই পদ্ধতি চালু হলে বাতিল হবে বর্তমানের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা।

আগামী বছর থেকেই এনটিএ’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে।

এ জন্য আজ সোমবার (০৩ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের

অংশ নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয়ে একক আওতাভুক্ত ভর্তি পরীক্ষাসংক্রান্ত নীতিনির্ধারণী সভা বিষয়ে এক চিঠিতে এসব তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার দেওয়া চিঠিতে বলা হয়েছে,

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।

বলা হয়েছে, পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং অথরিটি) গঠন করতে হবে। ইউজিসিকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে

চিঠিতে আরও বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এবং

কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতিনির্ধারণী সভা সোমবার অনুষ্ঠিত হবে।

সভায় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত থাকবেন।

আরও পড়ুন :

এন এ এন টিভি