বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে অসচ্ছল শিক্ষার্থীদের অর্থসহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
ভর্তি সহায়তা পেতে অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করতে লিঙ্কে প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে।
বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে অসচ্ছল শিক্ষার্থীদের অর্থসহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ভর্তি সহায়তা পেতে অনলাইনে আবেদন করতে হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা বাবদ ৫ হাজার টাকা করে দেয়া হবে। ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেয়া হবে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা বাবদ ৫ হাজার টাকা করে দেয়া হবে। ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

Comments are closed.