ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ : জিএমপি কমিশনার

ইজতেমাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার সকালে শহীদ আহসান মাস্টার স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলাসহ সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ১০ হাজার পুলিশ কাজ করছে। আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’

তিনি বলেন, ‘নিরাপদে সকলে যেন জুমার নামাজ আদায় করতে পারে সে বিষয়ে সতর্ক আছি।’

কমিশনার বলেন, ‘দুই হাজার বিদেশী মেহমান মাঠে অবস্থান করছেন। আজ দুই বছর পর আবার ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ এসেছেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা।’

Share this news as a Photo Card