এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গতকাল শুক্রবার বিকেলে এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জের উদ্যোগে ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর গ্রামে শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সেবা কার্যক্রমে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি এপেক্সিয়ান মিজানুর রহমান খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর, অতীত জাতীয় সভাপতি এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন-এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এপেক্সিয়ান এ. ডি. ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক (NYCD) এপেক্সিয়ান শরিফ উদ্দিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্সিয়ান হুমায়ূন, এপেক্সিয়ান জাকির, এপেক্সিয়ান রেজা, এপেক্সিয়ান উত্তম দাস এবং এপেক্সিয়ান প্রবীর।

সেবামূলক এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনাব মো. কাওসার উদ্দিন। এপেক্স ক্লাব অব নারায়ণগঞ্জের এই মানবিক উদ্যোগ সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card