ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে এক যুবক কারারক্ষীদের হাতে আটক হয়েছে। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
আটক ব্যক্তি হলেন নয়ন চন্দ্র মণ্ডল (২৪)। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার রতন মণ্ডলের ছেলে। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে আটক হাজতী নং-২০৪১৯/২৫ সিনহাত মণ্ডল নামের বন্দি নয়ন মণ্ডলের খালাতো ভাই। সে বেশ কিছুদিন যাবত কারাগারে বন্দি রয়েছে। আজ শনিবার দুপুরে নয়ন তার খালাতো ভাইকে দেখতে কারাগারের ভিতরে প্রবেশ করে। এ সময় বন্দি সিনহাতকে দেয়ার জন্য দুটি গাঁজার পোটলা বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে নিয়ে আসে। একপর্যায়ে কারাগারের দর্শনার্থী কক্ষে পৌঁছানের আগে তল্লাশিচৌকি পার হওয়ার সময় কারারক্ষীরা সন্দেহভাজন হিসেবে নয়নকে জিজ্ঞাসাবাদ করে। এসময় নয়ন অসংলগ্ন কথাবার্তা বলে। একপর্যায়ে তাঁর দেহ তল্লাশি করে দুই পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে গাজাসহ এক যুবককে আটকের ঘটনায় খবর পেয়ে কারাগারে পুলিশ পাঠানো হলে দুই পুরিয়া গাঁজা সহ একজনকে কারা কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

One Reply to “কারাগারে গাঁজা পৌঁছে দিতে এসে আটক, দর্শনার্থীর কারাদণ্ড”
Comments are closed.