কিশোরীকে রাতভর ‘গণধর্ষণ’

সোনাগাজীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চরদরবেশ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে বহিষ্কার করেছে উপজেলা সেচ্ছাসেবক লীগ।

রোববার সেপ্টেম্বর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

আওয়ামী সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায়

ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ৫ নং চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগে

ইমামের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা।

বর্তমানে ওই মামলায় ইমাম হোসেন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন :

এনএএন টিভি