অবশেষে অপেক্ষার অবসান হলো। পরিবার, আত্মীয় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শুভ বিবাহ সম্পন্ন করলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া
আর ভারতের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা।
অবশেষে রবিবার (২৪ সেপ্টেম্বর) সাত পাকে বাঁধা পড়েন নতুন এ জুটি।
জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। সে গুঞ্জন সত্যিতে রূপ নেয় বাগদান অনুষ্ঠানে।
চলতি বছরের ১৩ মে বাগদান অনুষ্ঠানের পর রাঘব ও পরিণীতির বিয়ের তারিখ নির্ধারিত হয় ২৪ সেপ্টেম্বর।
এদিন সন্ধ্যায় জমকালো এক রাজকীয় আয়োজনে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তারা।
রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় রাঘব ও পরিণীতির
। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরেন এই অভিনেত্রী।
গোধূলিবেলায় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘কবীরা’ গানে বিদায় হয় নববধূ পরিণীতির।
বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তার পর গায়ে হলুদ, সঙ্গীত ও মেহেন্দি।
রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস।
সঙ্গীত অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন এই হবু দম্পতি।
আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট। সেই ক্যাসেটের প্লেলিস্ট নাকি তৈরি করেছিলেন পরিণীতি নিজে।
অন্যদিকে, রাজনীতিক পাত্রের তরফে বরযাত্রীর দলে শামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকুরও।
উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। লেক প্যালেস থেকে নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব।
সামাজিকমাধ্যমের পাতায় দেখা যায় বরযাত্রীর সেই ছবি। বিয়ের পরে সন্ধা সাড়ে ৮টা নাগাদ তাজ লীলা প্যালেসে হয় নবদম্পতির রিসিপশন পার্টি।
আরও পড়ুন :
- সৃজিতের কোলে মিথিলা, জন্মদিনে বরকে কী উপহার দিলেন?
- ’আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্ভব নয়’
- ছেলের জীবন বাঁচাতে গিয়ে নদীতে লাফ দেওয়া মায়ের মরদেহ
- ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ
- নৌকা ভেঙে নদীতে পড়ে গেলেন ওসি-এসিল্যান্ড-ইউএনও
- সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

Comments are closed.