মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষীপুর-হোগলাকান্দি ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়রা বলছেন, জনগণের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী কয়েক বছর পূর্বে দক্ষিণপাড়া হতে হোগলাকান্দি রাস্তা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ করাহয়েছে। যথাযথভাবে নির্মাণ করা হলেও, তার সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়।ফলে ব্রিজটি চালু হওয়ার কিছুদিন পর থেকেই সংযোগ সড়ক ডেবে গিয়ে অনুপযোগী হয়ে পড়ে যান চলাচলে ।
বর্তমানে টানা বৃষ্টিপাতে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। প্রতিদিনে যাতায়েত করেন শিক্ষার্থীরা জানান, এই ব্রিজটি ব্যবহার করে ভবেরচর, লক্ষ্মীপুর, হোগলাকান্দি, কালিপুর ও রসুলপুর এলাকার হাজার লোক। এছাড়াও ভবেরচর ওয়াজের আলী হাই স্কুল, ভবেরচর গার্লস স্কুল, ১৭ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করেন। দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়েছে এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, এই রাস্তাটি দেখেছি এবং রাস্তাটি নিয়ে কথা হয়েছে। ইমিডিয়েটলি এই রাস্তার কাজটি শুরু হবে।
এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ
