চকরিয়ায় পুলিশের অভিযানে ৩টি এলজি বন্দুক উদ্ধার

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়ায়  উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে ঘুনার পাড়ার সড়কের পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান,
 চকরিয়া লামা- আলীকদম সড়কে একটি অজ্ঞাত ডাকাত দল সাধারণ মানুষদের অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ী এলাকার ভিতরে বেঁধে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেন।
এর ধারাবাহিকতায় ওই সড়কের পাশে কিছু অস্ত্রধারী সন্ত্রাস অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করতেছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রাস্তায় ফেলে গহীন অরণ্যে জঙ্গলে ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পুলিশ ওই এলাকা তল্লাশি করে তিনটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করা হয়। এই অপরাধী আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে অব্যহত থাকবে বলে জানান।
আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card