চালুয়াহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মাহাবুর রহমান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সেবা করার ব্রত নিয়ে মাঠে নেমেছেন যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী চালুয়াহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহাবুর রহমান। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে একজন সৎ, পরোপকারী ও জনদরদী মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও তরুণ সমাজসেবকদের অনুরোধে তিনি এবার ওয়ার্ডবাসীর সেবা করার জন্য মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। প্রচারের অংশ হিসেবে তিনি এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এ বিষয়ে মাহাবুর রহমান জানান, আমি দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি এলাকার মানুষের সেবা করার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হওয়া মানে শুধু ক্ষমতা নয়, এটি হলো জনগণের সেবা করার একটি বড় মাধ্যম। আমি নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।

এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, দুস্থ মানুষের সহায়তা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে আমার নিরলস প্রচেষ্টা থাকবে। এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমি এই সেবা কার্যক্রম আরও ব্যাপকভাবে চালিয়ে যেতে চাই। স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, মাহাবুর রহমান একজন সৎ ও পরোপকারী মানুষ। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ ও সামাজিক সংকটে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এমন একজন তরুণ, উদ্যমী ও সৎ মানুষকে জনপ্রতিনিধি হিসেবে পেলে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। বর্তমানে ওয়ার্ডজুড়ে মাহাবুর রহমানের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় এখন বইছে নির্বাচনী আমেজ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card