চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির অপরাধে নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির অপরাধে তারা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান,

‘২০১৭ সালের ৯ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম।

সেখানে তাদের ঘর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সে সময় মিজানুর রহমানের স্ত্রীকে গ্রেফতার করা হয়।

এরপর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে মামলার এ রায় ঘোষনা করেন আদালত।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card