শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক এবং নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল সাবেক সদস্য সচিব লিংরাজ খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৫নং খেয়াঘাটে এই মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেকে রহমানের সুস্হতা কামনা ও প্রয়াত আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া করা হয়। এছারাও মহানগর বিএনপি নেতা জাকির খানের ও নিরহ ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লা হৃদয়। আয়োজক কামরুল, মইনুল খান হৃদয়, সিফাত হোসেন, মোঃ আব্দুর রহমান কামাল, আলিফুল ইসলাম সোহাগ, চন্দন, অনিক ও সম্রাট আরো অনেক নেতৃবৃন্দরা উপস্থিতি ছিল। এসময় গরীব দুস্হ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এনএএন টিভি /রতন আহমেদ

2 Replies to “ছাএদল নেতা লিংরাজ খানের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত”
Comments are closed.