নাফ নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের। এপাড় থেকে দেখলে জল আর জেলেদের এই মিতালি খোরাক জোগায় নয়নাভিরাম সৌন্দর্যের। কিন্তু ওপাড়ে আছে নানা অপরাধের গল্প।
মাছ ধরতে নেমে হরহামেশাই নিখোঁজ হয়ে যান জেলেরা। দীর্ঘ অপেক্ষাতেও কেউ কেউ আর ফিরে আসেন না।
শাহপরীর দ্বীপে বহু বছর ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন মাহমুদুল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে ১৭ দিনের বিভীষিকা। তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি।
মাহমুদুল বলেন, ওরা আমাদের দেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে, শাহপরীর দ্বীপে বাহিনীর কতটি ক্যাম্প আছে, কোথায় কোথায় ডিউটি করে এসব জানতে চাইছিল।
কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয়, এদেশের কেউ কেউও অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে।
মাহমুদুল আরও বলেন, তারা বলে আমাদের জন্য মাল আনবা, আমরা তোমাদের ইয়াবা দেব। মাল থেকে যেমন লাভ করবে, ইয়াবা থেকেও তেমনি লাভ করবে। চাল, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ- সবকিছু ওদের চাহিদা।
তার কাছ থেকে পাওয়া তথ্যে গন্তব্য ছিল পাশের এলাকার একটি পরিবার। সেখানে তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্য। এই নারীর স্বামী বহুদিন ধরে মিয়ানমারে আরাকান আর্মির হাতে বন্দি।

One Reply to “টেকনাফের জলসীমায় আতঙ্ক আরাকান আর্মি”
Comments are closed.