মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পিছন ট্রারের ধাক্কা দিলে এ ঘটনায় একজন নিহত পাঁচ জন আহত হয়।
আজ শুক্রবার (০১ আগস্ট ) ভোর রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে,ঢাকা থেকে মাওয়া মুখী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেস’এ চলন্ত অবস্থায় ছিল নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মূচরে যায় গাড়ির পিছনের অংশ, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের শ্রীনগর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে,এবং নিহত ব্যক্তির লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ
