দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক যাবিদ হোসেন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রবিউল আলম, সাধারণ সম্পাদক মোস্তাক আলী চৌধুরী খোকন, বিএনপি নেতা সামিদুল ইসলাম, আবু সাঈদ, মাহবুব আলম, শিবলি সাদিক, মো. নুরুল্লাহ, আনোয়ারুল ইসলাম, মো. নবাব আলী, মো. নুর ইসলাম, মো. কিবরিয়া, মো. আব্দুর রহমান ও জাকির হোসেন চঞ্চল।

এ বিষয়ে কোট পরিদর্শক লিয়াকত আলী বলেন, বিএনপির ওই ১৩ নেতাকর্মী ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card