নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামইরহাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। এসময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধানক্ষেতে গিয়ে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদুর রহমান ও ভুট্টু রহমান। আহত হয় চারজন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহত অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
