মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ৬টি অবৈধ জাল তৈরির কারখানা ও ৬টি গোডাউন তল্লাশি করে ওই বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।
জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ছয়শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আজ দুপুরে মুন্সিগঞ্জ মিরকাদিম নৌবন্দর এলাকায়াপাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে নদীর পাড়ে নিয়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।
