নিজস্ব প্রতিবেদন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক ক্যাডারে যোগদানের পর থেকেই বৃহৎ জনকল্যাণমুখী প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ক্ষমতা নয়, পদ-পদবি নয়, মানুষের কল্যাণকেই তিনি তাঁর প্রশাসনিক জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন। আর সে কারণেই আজ তিনি বাংলাদেশে ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সততা, সাহস, শৃঙ্খলা, মানবিকতা, জনকল্যাণ ও জনবান্ধব প্রশাসন গড়তে সর্বোচ্চ দায়িত্ববোধ ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত রেখে যাচ্ছেন তিনি। প্রশাসনে যোগদানের প্রথম দিন থেকেই তাঁর লক্ষ্য ছিল একটাই — প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তাঁর চাকরি জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে সহ সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। জেলে, কৃষক, যানবাহনের ড্রাইভার-হেলপার, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বেকার সমস্যা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং জেলা প্রশাসনের অবকাঠামো উন্নয়নেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশেও তিনি নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং জনগণের শান্তি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
দুর্ঘটনামুক্ত ‘নিরাপদ সড়ক’ গড়তে তিনি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন কর্মশালার মাধ্যমে নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ড্রাইভার ও হেলপারদের জেলা প্রশাসনের অর্থায়নে বিনামূল্যে ড্রাইভিং কোর্স করিয়েছেন, পাশাপাশি বিভিন্ন নিয়ম-কানুন শিখিয়ে ড্রাইভার-হেলপারদের ড্রেস প্রদান করেছিলেন। যা ছিল বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত।তিনি নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে জেলা বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।এবং তার ব্যাপক মানবিক কার্যক্রমের কারণে তিনি নারায়ণগঞ্জে মানবতার ফেরিওয়ালা হিসেবে উপাধি লাভ করেছিলেন। তিনি রাজবাড়ীতে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অবস্থায় ও তার ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম এবং জনবান্ধব প্রশাসন তৈরি করার কারনে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন।
তিনি বলেন, “নিরাপদ সড়ক শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সম্মিলিত প্রতিফলন।”
শিক্ষা সম্পর্কে তাঁর দর্শনও অত্যন্ত মানবিক। তিনি বলেন, কেবল ফলাফলমুখী শিক্ষা নয়, বিকশিত হোক মানবতার দীক্ষা। ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে সকল শিক্ষার্থীর মধ্যে।
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ব্যাপক কাজ করেছেন।
জলাবদ্ধতা নিরসনে তিনি বিভিন্ন খাল খনন কর্মসূচি পালন করেছেন, খালের জায়গা উদ্ধার করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ করে তিনি বাংলাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক উদাহরণ রেখে গেছেন।
জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নদীদূষণ ও জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ দখলদারদের থেকে সরকারি জমি উদ্ধারে তিনি ব্যাপক কাজ করেছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে তিনি পর্যটন, পরিচ্ছন্নতা ও মানবিক চট্টগ্রাম গড়তে মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেছেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য।
তিনি জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, এসআরবি, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতিতে প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
এ ছাড়া জুলাইয়ের বন্যায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্ম…
[7:32 PM, 11/26/2026] Masum Vai NAN TV: এসএম জহিরুল ইসলামের বদলে নিজস্ব প্রতিনিধি লিখে দাও
