ওমরাহ যাত্রীদের সঙ্গে ২ কোটি টাকার প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

 

পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক নারায়ণগঞ্জ সোনারগাঁও এর ওমরাহ হজ্ব যাত্রীদের সৌদি আরব নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে ২,১২৯৬৮৭০ (দুই কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত সত্তর) টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল ০১ জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ।

সূত্রঃ- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-০৬, তাং- ০৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ, জিআর নং- ৫৪, তাং- ০৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি:, সময়- রাত ০০.১০ ঘটিকা, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড-১৮৬০।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা কামাল রাশেদ, বিপিএম এর প্রত্যক্ষ ও সার্বিক সহযোগিতায় সূত্রোক্ত মামলাটি তদন্তকালে উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জ জেলার সুদক্ষ আভিযানিক টীম তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রোক্ত মামলার ১নং আসামী ও মূল হোতা মো: রবিউল হোসেন (২৪), পিতা- রেজাউল করিম, মাতা- সাজেদা বেগম, সাং- চর লক্ষ্যা, আব্দুল মোনাফের বাড়ী, ০৬নং ওয়ার্ড কর্ণফুলী, ডাকঘর- চরলক্ষ্যা-৪৩৭১, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- দক্ষিণ খুলশী, ইস্পাহানী পার্ক রোড, লেবেল- ৫/বি, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম কে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার খুলশী থানাধীন কলোনী মাঠ সংলগ্ন ইয়াদ আলী পার্কের সামনে ‘ফিনলে আবাসিক’ এলাকায় অভিযান পরিচালনা করে ফ্ল্যাটের বাথরুমের ফলছাদের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গত ইং ২৪/১১/২৬ তারিখ গ্রেফতার করা হয়।

এজাহার এর সারাংশ: সূত্রোক্ত মামলার বাদী মো: আল আমিন (৩৬), পিতা- আবদুল মোতালিব, মাতা- ফজিলত নেছা, সাং- সোনাকান্দা, উত্তরপাড়া, ডাকঘর- শিবনগর- ৩৫১৫, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- দৈল্যেরবাগ, সোনারগাঁও পৌরসভা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ সোনারগাঁও থানাধীন দৈলেরবাগস্থ ‘রাহে কাবা ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ওমরাহ হজ্ব যাত্রীদের সেবা প্রদান করে আসছেন। ব্যবসায়িক সম্পর্কের জের ধরে এজাহার নামীয় ১ নং হতে ৬নং আসামীগণ পরস্পর যোগসাজশে ওমরাহ হজ্ব যাত্রীদের সৌদি আরব যাতায়াতের বিমান টিকিট সরবরাহের কথা বলে বাদীর সাথে ২,১০,০০,০০০/- টাকার চুক্তি করেন এবং সেই মোতাবেক বাদী গত ইং ১৯/১০/২০২৫ খ্রিঃ হতে ২৯/১১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে তার নিজ নামীয় ডাচ-বাংলা ব্যাংক (কাঁচপুর শাখা) হিসাব হতে ১নং বিবাদীর ডাচ-বাংলা ব্যাংক হিসাবে সর্বমোট ১,৯৫,০০,৮৭০/- টাকা প্রদান করেন। পরবর্তীতে বিবাদীগণ চুক্তি ভঙ্গ করে সৌদি এয়ারলাইন্সের পরিবর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র ০৯ জন যাত্রীর আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জন যাত্রীর শুধুমাত্র যাওয়ার টিকিট প্রদান করলেও ফিরতি টিকিট প্রদান করেননি, যার ফলে বাদী বাধ্য হয়ে নিজ খরচে ৭১,০০,৮৭০/- টাকা ব্যয় করে উক্ত ৭০ জন যাত্রীকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। এছাড়াও চুক্তি অনুযায়ী বাদীর পাওনা অবশিষ্ট ১৬৯টি টিকিট (যার মূল্য ১,৪১,৯৬,০০০/- টাকা) সরবরাহ না করে বিবাদীগণ আত্মসাৎ করায় বিবাদীদের নিকট বাদীর সর্বমোট ২,১২,৯৬,৮৭০/- (দুই কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত সত্তর) টাকা পাওনা হয়। বাদী উক্ত পাওনা টাকা বা টিকিট ফেরত চাইলে আসামীগণ গত ইং ২৫/১২/২০২৫ খ্রিঃ তারিখ এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর সোনারগাঁওস্থ অফিসে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ বাদীকে মারধর করতে উদ্যত হয় মর্মে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলাটি রজু হয়।

পিবিআই এর কার্যক্রম: মামলাটি পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই নারায়ণগঞ্জ মামলাটি গত ইং ১৯/১০/২৬ তারিখে স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে এবং উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মনিরুজ্জামান কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে পিবিআই নারায়ণগঞ্জের সুদক্ষ আভিযানিক টিম বিভিন্ন থানা এলাকায় একাধীকবার অভিযান পরিচালনা করেন। সর্বশেষ গত ইং ২৪/১১/২৬ তারিখ সূত্রোক্ত মামলার মূল হোতা ও ১নং এজাহার নামীয় আসামী। মো: রবিউল হোসেন’কে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান শনাক্ত পূর্বক ফ্ল্যাটের বাথরুমের ফলছাদের নিচে লুকিয়ে থাকা অবস্থায় আসামীকে গ্রেফতার করে ঐ একইদিনে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড এর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উল্লিখিত মামলার সক্রিয় আসামী মো: রবিউল হোসেন (২৪) এর ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত আসামী মো: রবিউল হোসেন (২৪) এর ০২ (দুই) দিন পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সক্রিয় প্রতারক চক্রটি পরস্পর যোগসাজশে ওমরাহ হজ্ব যাত্রীদের সৌদি আরব যাতায়াতের বিমান টিকিট সরবরাহের কথা বলে বাদীর সাথে ২,১০,০০,০০০/- টাকার চুক্তি করেন এবং সেই মোতাবেক বাদী গত ইং ১৯/১০/২০২৫ খ্রিঃ হতে ২৯/১১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে তার নিজ নামীয় ডাচ-বাংলা ব্যাংক (কাঁচপুর শাখা) হিসাব হতে ১নং আসামীর ডাচ-বাংলা ব্যাংক হিসাবে সর্বমোট ১,৯৫,০০,৮৭০/- টাকা প্রদান করেন। পরবর্তীতে আসামীগণ চুক্তি ভঙ্গ করে সৌদি এয়ারলাইন্সের পরিবর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র ০৯ জন যাত্রীর আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জন যাত্রীর শুধুমাত্র যাওয়ার টিকিট প্রদান করলেও ফিরতি টিকিট প্রদান করেননি, যার ফলে বাদী বাধ্য হয়ে নিজ খরচে ৭১,০০,৮৭০/- টাকা ব্যয় করে উক্ত ৭০ জন যাত্রীকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। এছাড়াও চুক্তি অনুযায়ী বাদীর পাওনা অবশিষ্ট ১৬৯টি টিকিট (যার মূল্য ১,৪১,৯৬,০০০/- টাকা) সরবরাহ না করে আসামীগণ আত্মসাৎ করে আসামীদের নিকট বাদীর সর্বমোট ২,১২,৯৬,৮৭০/- (দুই কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত সত্তর) টাকা পাওনা হয় মর্মে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অদ্য ২৭/১১/২০২৬ তারিখে উল্লেখিত আসামীকে ০২ (দুই) দিনের পুলিশ রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রবিউল এর নামে বিভিন্ন ব্যাংকের মোট ০৯(নয়)টি ব্যাংক একাউন্টের তথ্য পওয়া যায়। উক্ত হিসাব নাম্বার সমূহের মাধ্যমে বিভিন্ন লোকের একাউন্টে টাকা প্রেরণ করেছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে এবং উক্ত টাকা আত্মসাৎ করে অন্য দেশে পাচার করার সম্ভাবনা থাকতে পারে কারণ আসামীর তথ্যমতে তার মোবাইলে বিভিন্ন দেশের বিমান টিকিট ও টাকা লেনদেন এর অ্যাপস পাওয়া যায়। এছাড়াও রিমান্ডে প্রাপ্ত আসামী মোঃ রবিউল হোসেনসহ প্রতারক চক্রের অপরাপর আসামীগণ যোগসাজশে হাজ্বীদের বিমান টিকিট দেওয়ার কথা বলে ০২ কোটি ১২ লক্ষ টাকা নিয়েছে মর্মে স্বীকার করে। এবং সে আরো জানায় বিভিন্ন দেশের বিভিন্ন লোকের কাছ থেকে বিমান টিকিট দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতরণা করে আত্মসাৎ করায় তার বিরুদ্ধে অনেকে বিজ্ঞ আদালতে মামলা করেছে। ভূক্তভোগীদের বিশ্বাস স্থাপনের জন্য ০১ নং আসামী ও প্রতারক চক্রের সদস্যরা টাকা নেওয়ার সময় সমপরিমান টাকার বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করে।
ইহা ছাড়াও উক্ত আসামী বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বিভিন্ন আদালতে ০৮টি মামলার তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অত্র মামলার ঘটনা সংক্রান্তে অনেক গ্ররুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে যাহা তদন্তের স্বার্থে গোপন রাখা হলো। প্রতারক চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

Share this news as a Photo Card