নওগাঁয় মাদকসেবী সুইপারের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে শ্রী হাকিম বাশফোর (৩৮) নামে এক সুইপারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (১০ মে) সকালে উপজেলা বাসস্ট্যান্ডের একটি দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাকিম উপজেলার গার্লস স্কুল পাড়া বাসিন্দার মৃত কেদার বাশফোরের ছেলে।

ওসি মোজাফফর হোসেন বলেন,

‘রাতে মদ্যপান করে বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের সামনে তাকে ঘুমাতে দেখেন স্থানীয়রা।

আজ সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’

ওসি আরও জানান,

‘মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর তিনি আত্মহত্যা করেছেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি