নড়াইলের কালিয়ায় কৃষক সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ১৯ জনকে খালাস দেয় আদালত।
রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন এ দণ্ডাদেশ দেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খান, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্যা।
এর মধ্যে, আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন। বাকি তিনজন আদালত উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে,
বিগত ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার সুইচগেটের পাশে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।
পরে নিহতের ভাই জলিল ফারাজি বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. তৈয়ব আলী একই বছরের ৬ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। ৩০ অক্টোবর তারিখে মামলার চার্জ গঠন করে আদালত।
পরে দীর্ঘ শুনানিতে ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া অপর আসামিদের খালাস দেয় আদালত।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
- ১৫ মে ’র এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উরফির চা পানে বাঁধা দিলো ব্যারিকেড!
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- কক্সবাজার -মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা
- রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- চায়ের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় মোখা: ২০ মে পর্যন্ত মাছ ধরা বন্ধ

Comments are closed.