নেত্রকোনায় চিরকুটসহ প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার মদনে চিরকুটসহ এরশাদ মিয়া (৩৫) নামরে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুরে মদন পৌরসভার মনোহরপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত এরশাদ মিয়া ওই গ্রামের মো. সূরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে,

‘এরশাদ মিয়া দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী । প্রবাসে থাকাবস্থাতে আটপাড়া উপজেলার সুখারী গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেম হয়। বছর তিনেক আগে দেশে ফিরে ওই মেয়েকে বিয়েও করেন তিনি।

কয়েক মাস সংসার করার পর এরশাদের যৌন সক্ষমতা নেই উল্লেখ করে আদালতে মামলা করে তার স্ত্রী। পরে এরশাদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়।

ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন এরশাদ। তাছাড়া কয়েকদিন ধরে তার চাচার সঙ্গে জমি সক্রান্ত বিরোধ থাকায় স্থানীয়রা দুই দিন আগে বিষয়টি মীমাংসা করে দেয়।

প্রতিদিনের মতো শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে প্রতিবেশী লোকজনের সাথে কথা বলে এরশাদ। কিছুক্ষণ পর নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

সকালের খাওয়াদাওয়া করার জন্য তার মা ডাকাডাকি করলে কোনোরকম শব্দ না পেয়ে চিৎকার শুরু করে।

পরে স্থানীয় লোকজন নিজ ঘরেই এরশাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পুলিশ গিয়ে একটি চিরকুটসহ এরশাদের ঝুলন্ত মরদেহ উদ্বার করে। পাশেই চিরকুট দেখতে পায় এলাকাবাসী ও পরিবারের লোকজন।

চিরকুটে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করিবেন না, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন,

‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিরকুটসহ এরশাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি