ফতুল্লা ধর্মগঞ্জে কবরস্থান সংস্কার কাজে ১৮ পঞ্চায়েতের হাজার হাজার মানুষের উপস্থিতি

ফতুল্রা থানার এনায়েতনগরন ইউনিয়নের বড় ধর্মগঞ্জ এলাকায় আজ রবিবার সকালে ধর্মগঞ্জ মৌজাস্থিত সি এস ২১৪ এস এ ২৩১,নামজারী ২৩১ খতিয়ানভুক্ত জোন নং ৫৩০ যার দাগ সিএস ও এসএ ৭৫৬ এবং আর এস ১১৯২ ও ২৩৬ খতিয়ানে ৪৫ শতাংশ জমি স্থানীয় মোঃ শাহজাহান ২২/৭/২০০১ ইং তারিখে ৩৬৭২ নং দলিলমূলে ৪,৫,৬ নং ওয়ার্ড এলাকাবাসীর জন্য কবরস্থান র্মিাণে ওয়াকফ হিসেবে দান করেন,যা ২০২৩ইং সালে কবরস্থানের নামে নামজারী করা হয় এবং ৭ বছর পূর্বে কবরস্থান কমিটি এই ৪৫ শতাংশ জমির চর্তুদিকে বাইন্ডারী দেয়ার নির্মাণ করে। পরবর্তীতে উল্লিখিত জমির কিছু সংখ্যাক নাম সর্বস্ব দাবীদার একটি কুচক্রীমহলের মদতে কবরস্থানের বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর ও বেশকিছুু জিনিষ চুরি করে নিয়ে যায়। অবৈধ দখলদার ও নাম সর্বস্ব স্বত্ত্ব দাবীকারীরা কিছুদিন নিশ্চুপ থাকলেও ৫ই আগস্টে দেশের পটপরিবর্তনের পর পুনরায় মাথাচারা দিয়ে ওঠে এবং উল্লিখিত স্থানে অস্থায়ী স্থাপনা নির্মাণ ও বাইন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলে । স্বার্থন্বেষী মহলের মদতে নাম সর্বস্ব দাবীদাররা এই পুরো জমির ৩০ শতাংশ দাবী করলেও আইনগত গ্রহণযোগ্য প্রমাণিক দলিল উপস্থাপন করতে পারে নাই,কেবল পেশীশক্তি ছাড়া। অদ্য রবিবার ভাঙ্গা বাইন্ডারী দেয়াল সংস্কারের জন্য ধর্মগঞ্জ ১৮ পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার এলাকাবাসী জড়ো হয় কবরস্থানের জমিতে। সংস্কার পূর্ব আলোচনায় কবরস্থান কমিটি,পঞ্চায়েত কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন,“ যারা এই জমির স্বত্ত্ব দাবী করছে তারা আইনগত বৈধ প্রমানাদি নিয়ে আমাদের সাথে বসুক আমরা তাদের দাবী মিটানোর জন্য ওয়াদাবদ্ধ। কিন্তু যদি কেউ কাগজপত্র দেখানে না পারে তাহলে এই জমিতে কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এখানে কবরস্থান হবেই। যে কোন মূল্যেই হবে”। দেয়াল সংস্কারের প্রাক্কালে অবৈধ দাবীদাররা সদলবলে বিশৃঙ্কলা সৃষ্টি করতে চাইলে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টিতে হস্তক্ষেপ করে ফতুল্লøা মডেল থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম উভয় পক্ষকে নিয়ে শান্তিপর্ণ সমঝোতার চেষ্টা করলে কবরস্থান কমিটি ওয়াকফ দলিল,নামজারী ও খাজনা প্রদানের যাবতীয় দলিল উপস্থাপন করতে পারলেও নাম সর্বস্ব দাবীদাররা কোন রুপ বৈধ প্রমানাদি উপস্থাপন করতে ব্যর্থ হয় ও আদালতের কোন আদেশ বা নিষেধাজ্ঞা না থাকায় কবরস্থান কমিটিকে ২৪ ঘন্টা কাজ বন্ধ রাখার অনুলোধ জানান অফিসার ইনচার্জ মাহবুব আলম এবং অদ্য রাতটার মধ্যে স্বত্ত্ব দাবীদারদের বৈধ কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেন ,অন্যথায় আগামীকাল সোমবার থেকে দেয়াল সংস্কারের কাজ করবে কবরস্থান কমিটি জানান অফিসার ইনচার্জ মাহবুব আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাব লিমিটেড এর সভাপতি তোফাজ্জাল হোসেন তাপু, ৬নং ওয়ার্ড মেম্বার নিছার মল্লিক,জিয়া পরিষদ সদর উপজেলার সভাপতি এড, জাহিদ হাসান রুবেল ,কানুনগো মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।