বড় ভাইকে হত্যায় যাবজ্জীবন

বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো—সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া ব্যাপারীর ছেলে আমির হামজা।

আদালতের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন,

১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুর রহিম বলেন,

২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিকে বিরোধের জের ধরে সোনারগাঁয়ের জয়নাল আবেদীন তার ছোট ভাই আমির হামজার বল্লমের আঘাতে নিহত হয়।

পরে এ ঘটনায় বড় ভাইয়ের  স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়া ব্যাপারীর ছেলে জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিলেন।

তবে কোনো স্ত্রীর সঙ্গে তার সংসার বেশি দিন স্থায়ী হয়নি। পরে জয়নাল আবেদীন চতুর্থ বিয়ে করেন।

আর তার প্রথম স্ত্রীকে ছোট ভাই আমির হামজা ফুঁসলিয়ে বিয়ে করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card