বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে।
সোমবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণের তালিকার শীর্ষে থাকা কলকাতার স্কোর ৩২০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এর পর রয়েছে রাজধানী ঢাকা।
এই শহরের স্কোর ২৬৬ অর্থাৎ এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২৫৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর
প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়
আরও পড়ুন :
- যেসব জেলায় আজ ব্যালট পেপার যাচ্ছে
- মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী খুন
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- নয়াপল্টন কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন

Comments are closed.