ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সোহানা মাজুজা রাপসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাপসা পুড়া পুটিয়া গ্রামের প্রবাসী রাশিদুল ইসলামের মেয়ে।

জানা যায়, সকালে সকলের অগোচরে বাড়ির পেছনে টয়লেট করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে শিশু রাপসাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের লোকজন। অবশেষে বাড়ির পেছনে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তাকে।
ফুলপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি দাফন কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card