মিথ্যা সংবাদের বিরুদ্ধে মানববন্ধন

চাঁদপুর মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে গত ১২ অক্টোবর কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে কিছু অনিয়মের কথা উল্লেখ করে এসএমসি’র সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান মানববন্ধন করে সংবাদ প্রচার করেন।

উক্ত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে হুমায়ুন কবির খান এর পরিবার, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে এসএমসি’র সভাপতি কাজী মহিউদ্দিন জামান এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মিথ্যা সংবাদের প্রতিবাদে ১৫ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে রাস্তায় অবস্থান করে মানববন্ধন করে।

এসময় বক্তারা হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। কাজী মহিউদ্দিন জামান এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, “হুমায়ুন কবির স্যার দীর্ঘ ২৬ বছর যাবৎ এই বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। তার অক্লান্ত প্রচেষ্টা, মেধা ও দূরদর্শীতায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিবর্তন এসেছে শিক্ষার মানেও উন্নতি হয়েছে। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। তার সরলতার সুযোগ নিয়ে সভাপতি কাজী মহিউদ্দিন জামান স্কুল উন্নয়নের অনুদান বিদ্যালয়ের উন্নয়নে ব্যায় না করে আত্মসাৎ করার চেষ্টা করেন। তার এই অনৈতিক কাজে বাধাঁ দিলে স্যারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করে। যেই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অনৈতিক কাজের সাথে জড়িত কাজী মহিউদ্দিন জামানসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

এসময় আজমত উল্লা মীর, মনির শিকদার, মাইনউদ্দিন শিকদার, ইউপি সদস্য দুলাল মুন্সি, মিজান শিকদার, হাবিব প্রধানসহ অসংখ্য নারী, পুরুষ উপস্থিত ছিলে