দ্রুত নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর শহরের মিশন রোড-ফরিদগঞ্জ বাইপাস সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা।
চাঁদপুর শহর ও ফরিদগঞ্জের মধ্যে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সড়কটি বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সূত্র: চাঁদপুর পৌরসভার ফেসবুক পেজ।
