অক্সিজেন সিলিন্ডার নিয়ে রিকশা চালানো সেই সেন্টুর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। নাকে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানোর পরিবর্তে সেন্টুর কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে সেন্টুর চিকিৎসার খোঁজখবর নেন ডিসি শামীম আহমেদ।
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সেন্টুর চিকিৎসার সমস্ত ব্যয় জেলা প্রশাসন বহন করবে।
চিকিৎসক বলেছেন, তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator) মেশিনটি আগে প্রয়োজন। তাই এ মেশিনটা তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।
তিনি আরও বলেন,
‘সেন্টুকে আর রিকশা চালাতে হবে না। তার জন্য অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে অটোরিকশার পরিবর্তে তার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন সেন্টু। দীর্ঘ সাত বছর ধরে ফুসফুসের সমস্যার কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি।
গেল দেড় মাসে তিনবার রামেক হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সর্বশেষ গত পাঁচ মাস থেকে তার প্রতিদিন তিনটি অক্সিজেন সিলিন্ডারসহ ওষুধ লাগে।
তাই রিকশা চালিয়ে নিজের অক্সিজেন চাহিদা ও সংসার চালানোর টাকা উপার্জন করতেন সেন্টু।
আরও পড়ুন:
- অজানা অভিশাপে যে গ্রামের মানুষ-পশু সবাই দৃষ্টিহীন!
- বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতার মৃত্যুবরণ
- কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী
- যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী জেন ফন্ডা
- আড়াইহাজার পৌর নির্বাচনের বাছাই পর্ব শেষ
- পাবনায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১
- রিকশাচালক সেন্টুর সাহায্যে এগিয়ে এলেন ফারাজ
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা থেকে ঢাকায় ফিরেছেন
- ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর সন্তানসহ স্বামী নিখোঁজ
- ভালো নেই সেই অক্সিজেন পাইপ লাগানো রিকশাচালক
- হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার; প্রথম ফ্লাইট ২১ মে
- প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার
- তীব্র গরমে এই বৃষ্টি যেন নগরবাসীর ভোগান্তি
- ৩০টি মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের
- ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল
- বাসায় ফিরলেন পরীমনি
- নারায়ণগঞ্জের ভিক্টোরিয়ায় ফের দালাল সিন্ডিকেট
- ‘ব্ল্যাক লাইট’ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষ দশে
