এক আজব গ্রাম। যে গ্রামের সবাই দৃষ্টিহীন, এমনকী গৃহপালিত পশুরাও। যে শিশুরা ভূমিষ্ঠ হয় তাদের প্রথম দৃষ্টিশক্তি থাকলেও, বড়ো হয়ে ওঠার পর তাদেরও দৃষ্টিশক্তি চলে যায়। কিন্তু কেন ঘটে এমন আজব ঘটনা! কী এমন অভিশাপ লুকিয়ে রয়েছে এই গ্রামে!
দেখলে আর পাঁচটা গ্রামের মতোই লাগে এই গ্রাম। সাজানো গোছানো ঘর রয়েছে, রয়েছে সবুজ গাছগাছালি। বেশ মনোরম পরিবেশ, তবু কেন এই প্রতিবন্ধকতা?
গ্রামটিতে বাস করেন তিনশো জনের মতো মানুষ। ঘর রয়েছে ৭০টি। স্বাভাবিক পরিবেশ থাকলেও তারা কেউই স্বাভাবিক জীবনে নেই। প্রত্যেকের জীবনে অন্ধত্বের অভিশাপ লেগে রয়েছে। এমনকি মানুষের পাশাপাশি গৃহপালিত পশু বা অন্যান্য প্রাণীও এ গ্রামে দৃষ্টিশক্তিহীন।
এই দৃষ্টিহীনদের গ্রাম মেক্সিকোয়। গ্রামটির নাম টিলটেপেক। এই গ্রামের কথা জানার পর বহু বিজ্ঞানীও চেষ্টা করছেন তাদের পরিবর্তন ঘটানোর। কিন্তু কী কারণে এমনটি ঘটে সেই রহস্যেরই সমাধান করতে পারেননি তারা।
তবে গ্রামে প্রচলিত রয়েছে, এ গ্রামে এমন একটি গাছ রয়েছে, যার দিকে তাকালেই দৃষ্টিশক্তি চলে যায়! গ্রামে আরও প্রচলিত রয়েছে, ওই গাছ কাটাও ভয়ের। গাছ কাটতে গেলে আরও বড়ো ক্ষতি হতে পারে বলে বিশ্বাস গ্রামবাসীদের।
কিন্তু বিজ্ঞানীরা এমনটি মনে করেন না। তারা মনে করেন, এই গ্রামের বাসিন্দাদের দৃষ্টিশক্তি হারানোর পিছনে রয়েছে এক ধরনের মাছি। এই বিষাক্ত মাছির কামড়ে মানুষ কিংবা পশুপাখি সবই দৃষ্টিহীন হয়ে পড়ে।
বিজ্ঞানীরা বলছেন, জঙ্গলে ঘেরা এই গ্রামে বিষাক্ত মাছির উপদ্রব রয়েছে। যা কামড়ালে যেকোনো প্রাণী দৃষ্টিশক্তি হারায়। এই মাছির বিষেই অন্ধকার নেমে এসেছে গ্রামে। সূত্র: ওয়ান ইন্ডিয়া
আরও পড়ুন :
- বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতার মৃত্যুবরণ
- কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী
- যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী জেন ফন্ডা
- আড়াইহাজার পৌর নির্বাচনের বাছাই পর্ব শেষ
- পাবনায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১
- রিকশাচালক সেন্টুর সাহায্যে এগিয়ে এলেন ফারাজ
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা থেকে ঢাকায় ফিরেছেন
- ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর সন্তানসহ স্বামী নিখোঁজ
- ভালো নেই সেই অক্সিজেন পাইপ লাগানো রিকশাচালক
- হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার; প্রথম ফ্লাইট ২১ মে
- প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার
- তীব্র গরমে এই বৃষ্টি যেন নগরবাসীর ভোগান্তি
- ৩০টি মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের
- ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল
- বাসায় ফিরলেন পরীমনি
- নারায়ণগঞ্জের ভিক্টোরিয়ায় ফের দালাল সিন্ডিকেট
- ‘ব্ল্যাক লাইট’ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষ দশে

Comments are closed.